ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা

ক্লাস বর্জন করে বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার (৯ আগস্ট) পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করে সকাল দশটা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। শিক্ষার্থীদের কেউ নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হয়নি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানান তারা।

আন্দোলনকারীদের একজন বলেন, আমরা খুনির সঙ্গে ক্লাস করতে রাজি চাই না। বিটুর কোর্স রেজিস্ট্রেশন যতক্ষণ বাতিল করার ঘোষণা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

সংবাদ সম্মেলন করে বক্তব্য তুলে ধরা হবে বলে জানান বুয়েট শিক্ষার্থীরা।

মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মী কয়েক ঘণ্টা ধরে বেধড়ক পেটায়। এর ফলে সেখানেই তার মৃত্যু হয়। হলের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ঘটনায় সংশ্লিষ্টদের মুখ। এই হত্যাকাণ্ডের পর উত্তাল হয়ে ওঠে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাঙ্গন। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ছাত্র রাজনীতিও নিষিদ্ধ হয় বুয়েটে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ক্লাস বর্জন করে বিক্ষোভ বুয়েট শিক্ষার্থীদের

আপডেট সময় ০২:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩