সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

অধিনায়কত্ব নিয়ে কোনো আলাপ হয়নি, বৈঠক শেষে পাপন

মিরপুরে গণমাধ্যমের ভিড় তখন। এই ব্যস্ততার ফাঁকে তিন নির্বাচক ছিলেন ধানমন্ডির বেক্সিমকো ভবনে।

সেখানে তারা বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। বেশ লম্বা ওই বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি নির্বাচকরা। তারা বিকেলেই বের হয়ে যান।

পরে সন্ধ্যা অবধি বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘ইমার্জিং দল, বাংলা টাইগার্সের কী অবস্থা এসব নিয়ে আলোচনা হয়েছে। ওরকম (অধিনায়কত্ব) কোনো আলোচনাই হয়নি। আজকে ধারাবাহিকভাবে মিটিং চলছে। ’

বিশ্বকাপ ও এশিয়া কাপে এই দুই টুর্নামেন্ট সামনে রয়েছে। এই দুই টুর্নামেন্টে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। শুরুতে মেডিকেল ও ফিটনেস নিয়ে কাজ হবে। এরপর ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। এর আগেই এশিয়া কাপের জন্য দল ঘোষণার কথা রয়েছে।

এর বাইরে আরও একটি ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব করবেন কি না এ নিয়ে ধোঁয়াশা আছে। অবসর নাটকীয়তার পর দেড় মাসের বিরতিতে গেছেন। পিঠের চিকিৎসা করিয়ে তিনি ফিরেছেন লন্ডন থেকে। কয়েকদিনের ভেতর অধিনায়কত্বের বিষয়টিও পরিষ্কার করার কথা রয়েছে তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

অধিনায়কত্ব নিয়ে কোনো আলাপ হয়নি, বৈঠক শেষে পাপন

আপডেট সময় ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩