ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সব আসামি গ্রেপ্তার না হলে অনশনের ঘোষণা নাদিমের মেয়ের

জামালপুর: বাংলানিউজের সাংবাদিক নাদিম হত্যার প্রায় এক মাস হতে চলল। এখনো হত্যাকারী চেয়ারম্যানপুত্র রিফাতসহ এজাহার ভুক্ত ১৭ আসামি ঘরা ছোঁয়ার বাইরে।

তাদের ধরা না হলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত।

নাদিম হত্যাকাণ্ডের ২৫ দিনের মাথায় শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনশনে যাওয়ার ঘোষণা দিয়ে একটি পোস্ট করেন জান্নাত। লেখেন- ‘আব্বুর সব হত্যাকারীদের আইনে হেফাজতে দ্রুত আনুন। নাহলে আমরণ অনশনে নামবো। কে কে সাথে আছেন?’

পরে বিষয়টি স্ট্যাটাসের ব্যাপারে জানতে ফোন দিলে জান্নাত বাংলানিউজকে বলেন, আমার আব্বুর হত্যাকারী এজাহারভুক্ত আসামি মাত্র ৫ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান বাবুও গ্রেপ্তার আছে। কিন্তু তার ছেলে রিফাত আমার বাবাকে ইট দিয়ে মেরেছে। তাকে এখনো কেন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারল না? সেই সাথে আরও আসামি আছেন যারা আমার বাবাকে হত্যার সময় উপস্থিত ছিলেন। তাদেরকেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যর্থ? নাকি তারা ইচ্ছা করে আসামিদের গ্রেপ্তার করছে না?

তিনি আরও বলেন, আমার বাবাকে যেভাবে মেরেছে তার বিচার চাইছি অনেক দিন থেকেই। তবে মুল হোতারা গ্রেপ্তার হয়নি। এছাড়া আমাদের সাথে যারা বিচার চাইছে আমার বাবার, তাদেরকেও বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে আসামিদের পরিবার। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নেই, তাহলে আসামিরা গ্রেপ্তার হবে কি করে? আমি চিন্তা করছি আসামি রিফাত কি দেশ ছেড়ে পালিয়েছে? তবে সে কেন গ্রেপ্তার হচ্ছে না? আমি বাধ্য হয়েই এই ঘোষণা ফেসবুকের মাধ্যমে দিয়েছি; আমার আর উপায় নেই। অনশন করবো বাবার হত্যার ঘটনায় আসামিরা যদি গ্রেপ্তার না করা হয়।

এদিকে নাদিম হত্যার ঘটনায় জড়িত নতুন একজনের নাম আসছে বারবার। কারণ, হত্যাকাণ্ডটি সংগঠিত করা বেশিরভাগ আসামিই তাতীলীগের নেতাকর্মী। আর এই তাতীলীগের নেতাকর্মী ও চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বকশিগঞ্জ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের অনুসারী।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নাদিম হত্যার ঘটনায় এ পর্যন্ত ১৫ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা থাকায় গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের সহায়তায় বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, তাতীলীগের নেতাকর্মী ও চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে গত ১৪ জুন সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মৃত্যু হয় নাদিমের।

এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন। পরে বাবু চেয়ারম্যানসহ ১৪ আসামিকে গ্রেপ্তারের পর কারাগারে নেওয়া হয়। ১৪ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। এ মামলার এজাহারভুক্ত আসামি পাঁচ গ্রেপ্তার রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে

সব আসামি গ্রেপ্তার না হলে অনশনের ঘোষণা নাদিমের মেয়ের

আপডেট সময় ১১:২৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩