সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান! নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক যুবক গ্রেফতার  রিকশা চালক নকির চরম অসহায়  রাজস্ব বাজেটে পিছিয়ে বেরোবি, বরাদ্দ ৮২ কোটি ৮১ লাখ টাকা ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল

রামগঞ্জে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম সমঝোতার চেষ্টা কাউন্সিলরের

লক্ষ্মীপুরের রামগঞ্জে জাহিদ হাসান নামের এক স্কুল ছাত্রকে  পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে ব্যাবসায়ি হেলাল ও প্রবাসী জাহিদ হাসানের বিরুদ্ধে। 

২৫ অক্টোবর মঙ্গলবার রাতে সহপাঠী সিয়ামকে দিয়ে বাড়ীর সামনে থেকে ডেকে নিয়ে বকশিবাজারের উত্তরে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাহিদ চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষা দিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ২৬ অক্টোবর রাতে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রের মা। এদিকে ঘটনাটি মিমাংসা করার জন্য উঠেপড়ে লেগেছেন পৌর টামটা ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শহিদ পাটওয়ারী।  অভিযুক্ত হেলাল চন্ডিপুর ইউনিয়নের বকশিবাজার একটি ঔষধের দোকানের মালিক। আরেক অভিযুক্ত জাহিদ পৌর টামটা রৌশন আলী পাটওয়ারী বাড়ীর তাজুল ইসলামের ছেলে ও শহিদ কাউন্সিলারের চাচাতো ভাই।

ভুক্তভোগী জাহিদের মা বলেন, তার ছেলে জাহিদকে রাতের অন্ধকারে ঢেকে নিয়ে অন্যায়ভাবে পিটিয়ে মারাত্মক জখম করেছে হেলাল ডাক্তার ও তার ভাগিনা জাহিদ।  অভিযুক্ত হেলালের কাছে এঘটনা জানতে চাইলে কোন কথা বলেননি তিনি।  আরেক অভিযুক্ত জাহিদ এর বাবা তাজুল ইসলাম বলেন, তাকে অন্যকেউ পিটিয়েছে, এখন আমার ছেলে ও শালাকে দোষ দিচ্ছে। এব্যাপারে জানতে চাইলে কাউন্সিলর মোঃ শহিদ পাটওয়ারী বলেন, জাহিদ আমার চাচাতো ভাই। আপনারা চুপ থাকেন, বিষয়টি দেখবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার

রামগঞ্জে স্কুল ছাত্রকে পিটিয়ে জখম সমঝোতার চেষ্টা কাউন্সিলরের

আপডেট সময় ১২:৩২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২