সংবাদ শিরোনাম ::
বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বেবিচকের শরিফুলের বিরুদ্ধে ত্রীমুখী তদন্ত ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী শিবগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু বাংলা টিভির এমডি সামাদুল হকের অপকর্ম কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি সংক্রান্ত জটিলতা সমাধানের দাবীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ  সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে ২৬০ পিস ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক; হত্যার অভিযোগ পরিবারের

ধাওয়া করে আমবাগান থেকে নীলগাই ধরল গ্রামবাসী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানে ঘুরে বেড়ানোর সময় ধাওয়া করে একটি নীলগাই ধরেছে গ্রামবাসী। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকা থেকে নীলগাইটিকে প্রায় ১৫-২০ জন ব্যক্তি ধাওয়া করে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হঠাৎ গলায় দড়ি পেঁচানো অবস্থায় নীলগাইটি বাগানে ছুটে বেড়াতে দেখেন স্থানীয়রা। এ সময় ১৫-২০ জন মিলে ধাওয়া করে নীলগাইটিকে ধরে গাছে বেঁধে রেখে স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।

দাইপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহা. আলোমগীর বলেন, স্থানীয়দের মাধ্যমে নীলগাই ধরার খবর পেয়ে তা বন বিভাগ ও বিজিবিকে জানিয়েছি। ইতোমধ্যে বিজিবি নীলগাইটিকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের বিওপিতে নিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে নীলগাইটি হস্তান্তর করা হবে।

dhakapost

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, একটি নীলগাই স্থানীয়রা আটক করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাকে জানিয়েছেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ধাওয়া করে আমবাগান থেকে নীলগাই ধরল গ্রামবাসী

আপডেট সময় ০৬:০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২