ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

অনুশীলনে তামিম, অপেক্ষায় ম‌্যানেজমেন্ট!

জাতীয় দলের অনুশীলনের তখনো ঘণ্টা পেরোয়ানি। ইনডোরের নেট সেশন শেষে তামিম ইকবাল ফিজিও মোজাদ্দেদ আলফা সানির সঙ্গে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে। কোমরের ব্যথায় ভোগা তামিম অনুশীলনের শেষ দিনও ছিলেন আতসী কাচের নিচে।

তামিমের ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাকে নিয়ে কেবল আশার কথাই শুনিয়েছেন হাথুরুসিংহে।

‘আমার মনে হয় সে অনুশীলন করতে যাচ্ছে। আমরা দেখবো সে কেমন অনুভব করে। সে এক দিন আগেও অনুশীলন করেছে তখন সে কয়েকটি ক্ষেত্রে, ব্যাটিং-ফিল্ডিংয়ে অস্বস্তি অনুভব করেছে। তাই আজ সে আবার অনুশীলন করবে এবং অনুশীলনের পর তাকে পর্যবেক্ষণ করা হবে।’

অনুশীলনে আজ আগের থেকে স্বস্তি নিয়ে ব‌্যাটিং করেছেন তামিম। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে সকালে ইনডোরের আউটারে যান। সেখানেই চলে তার ব‌্যাটিং প্রস্তুতি। নেটে ত্রিশ মিনিটের মতো ব‌্যাটিং করেন বাঁহাতি ব‌্যাটসম‌্যান। স্বাচ্ছন্দ‌্য নিয়ে খেলেছেন শট। তবে ফ্রন্ট ফুটে সতেজ থাকলেও ব‌্যাকফুটে ছিল জড়তা। পিঠের চোটের কারণেই যে সমস‌্যা হচ্ছে তা বলতে দ্বিধা নেই।

এরপর ড্রেসিংরুমে বিশ্রাম শেষে ফিল্ডিং অনুশীলনে নামেন তামিম। ফিল্ডিং কোচ শেন ম‌্যাকডরমেটকে নিয়ে চলে তার গ্রাউন্ড ফিল্ডিং ও ক‌্যাচ অনুশীলন। সেখানেও বেশি জোর দেননি। বল থ্রো করেছেন কোনো রকম জোর ছাড়া। হাই ক‌্যাচ নিয়েছেন একেবারেই নাগলের মধ‌্যে।

এর আগে গত শনিবার অনুশীলনের সময় বারবার কোমরে-পিঠে হাত দিতে দেখা যায় তামিমকে। ফিল্ডিং-ব্যাটিং অনুশীলনের ফাঁকে বারবার বসেও পড়েছিলেন তিনি। তবে আগের দিনের তুলনায় অনুশীলনের শেষ দিন কিছুটা স্বস্তি দেখা গেছে তার মধ্যে। তবে টেস্ট ম্যাচ খেলার জন্য পর্যান্ত ফিট কিনা সেটি বোঝা যাবে পর্যবেক্ষণে।

তামিম না খেললে একমাত্র টেস্টে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয়-জাকির হাসানকে। দুজনকে নিয়ে এর আগে বেশ গুরুত্বসহকারে অনুশীলন সেশন করেছেন প্রধান কোচ।

আগামীকাল ১৪ জুন মিরপুর শের-ই-বাংলায় একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

অনুশীলনে তামিম, অপেক্ষায় ম‌্যানেজমেন্ট!

আপডেট সময় ০২:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩