সংবাদ শিরোনাম ::
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন ফরিদপুর এডুকেশন এনকারেজিং সোসাইটির আয়োজনে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা মুরাদনগরে কর্মরত এসি ল্যান্ড সাকিব হাসানের ওপর ডাকাত দলের বর্বরোচিত হামলা, দেশজুড়ে তীব্র ক্ষোভ রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট

জিয়া বেঁচে থাকলে ফাঁসিতে ঝুলত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর মূল নায়ক ছিলেন খুনি, অবৈধ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে জাতির পিতার হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে তাকে ফাঁসিতে ঝুলতে হতো। বাংলাদেশের প্রতিটি মানুষের এই প্রত্যাশা থাকতো।

সোমবার (১৩ মার্চ) বিকেলে বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠে বাড্ডা থানার ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামাত আজকের বাংলাদেশের রাজনীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা একটি স্বাধীন রাষ্ট্রের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধ্বংস করতে চায়। জাতির পিতার নেতৃত্বে আমরা যে সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই লুটেরা ও একাত্তরের ঘাতক রাজাকাররা জাতির পিতাকে ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করেছে। তারা চেয়েছিল সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে বাংলাদেশেকে গিলে খেতে। বাংলাদেশকে পাকিস্তান বানানোর সকল ষড়যন্ত্রই তারা করেছে।

বাহাউদ্দিন নাছিম বলেন, যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে তাকে সে পথেই যেতে হয়। এটি দুঃখজনক। আমরা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বিশ্বাস করি না। আমরা লুটের রাজনীতি বিশ্বাস করি না। আমরা মানুষের সম্পদ নিয়ে নিজেদের পকেট ভারি করি না। নিজেদের স্বার্থের জন্য বিদেশি রাষ্ট্রের এজেন্ট হিসেবে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য ও মানুষের স্বপ্ন ধ্বংস করার জন্য রাজনীতি আওয়ামী লীগ করে না। জাতির পিতার সৃষ্ট দল আওয়ামী লীগ এদেশের মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতির পিতার নেতৃত্বে এ দেশকে একটি প্রশ্নমুক্ত রাষ্ট্র হিসেবে গড়তে চেয়েছে।

তিনি বলেন, জাতির পিতার স্বপ্নকে যারা ব্যর্থ করার চেষ্টা করেছে সেই অশুভ শক্তিরা এখন বাংলাদেশের বিরুদ্ধে ও দেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরা উন্নয়ন অগ্রগতির বিরুদ্ধে কাজ করে। এরা চায় গণতন্ত্রকে ধ্বংস করতে। আমাদের সম্প্রীতিকে ধ্বংস করে দেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় এ খুনির দল। নিজেদের স্বার্থ ও নিজেদের সন্ত্রাসীদের স্বার্থ আদায়ের জন্য এরা অপরাজনীতি করে।

তিনি আরও বলেন, বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এ অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। যে কোনো মূল্যে সাম্প্রদায়িক রাজনীতি করা বিএনপি-জামাতের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থেকে এদের প্রতিহত করে বাংলাদেশের শান্তি সমৃদ্ধির রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান নাঈমের সঞ্চালনায়  সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

জিয়া বেঁচে থাকলে ফাঁসিতে ঝুলত

আপডেট সময় ১২:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩