ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বিশ্বের দ্রুততম মানবের ১২৫ কোটি টাকা মুহূর্তেই গায়েব

এক ধাক্কাতেই নিঃস্ব হয়ে গেলেন উসাইন বোল্ট! অ্যাকাউন্ট থেকে মুহূর্তে হারিয়ে গেল প্রায় ১২৬ কোটি (১২ মিলিয়ন) টাকা! ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রাখা প্রায় সব টাকাই খোয়ালেন উসেইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানুষের টাকাও হারিয়ে গেল মুহূর্তে। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী লিন্টন গর্ডন।

বোল্টের আইনজীবী জানিয়েছেন, অবসর নেওয়ার পর জামাইকার দৌড়বিদ তার সব সঞ্চয় একটি ব্যাংকের অ্যাকাউন্টে রেখেছিলেন। সেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল শেয়ারবাজারের একটি সংস্থা। গর্ডন বলেন, “এমন খবর পেলে যে কেউ ভেঙে পড়বে। বোল্টের ক্ষেত্রেও এটা সত্যি। তিনি এই অ্যাকাউন্টটিকে ভবিষ্যতের সঞ্চয় হিসেবে রেখেছিলেন।” বোল্টের অ্যাকাউন্টে ১২ মিলিয়ন ডলার ছিল। বাংলাদেশি টাকায় যা ১২৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকা।

এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জামাইকার আর্থিক পরিষেবা কমিশন। অর্থমন্ত্রী নাইজেল ক্লার্ক বলেন, “পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। সব সত্যি সামনে আসবে। কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হলো তা দেখা হবে। এই চুরির ফলে কারা লাভবান হলো সেটা খুঁজে বের করা হবে। কে এই কাণ্ড ঘটাল সেটা দেখতে হবে।” ১০ জানুয়ারি বোল্টকে সতর্ক করে তার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা শেয়ারবাজারের সংস্থাটি। এর পরেই দেখা যায় বোল্টের অ্যাকাউন্ট থেকে ১২৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার টাকা গায়েব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বিশ্বের দ্রুততম মানবের ১২৫ কোটি টাকা মুহূর্তেই গায়েব

আপডেট সময় ১২:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩