ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস ৭ নভেম্বর ঘিরে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নবাবগঞ্জের উপজেলা প্রকৌশলী নাজমুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁ’সির ম’ঞ্চ’ ৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১ কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

ফিক্সিং ইস্যুতে কী বললেন মাশরাফি?

বিপিএল চলছে, টানা চার জয়ে রীতিমতো উড়ন্ত এক সূচনা করেছে সিলেট স্ট্রাইকার্স। তবে এরই মধ্যে এক পরিচালক নাকি প্রস্তাব পেয়েছেন ম্যাচ পাতানোর, এমন এক গুঞ্জনে সরগরম ক্রিকেটাঙ্গন। 

মঙ্গলবার ঢাকা ডমিনেটরসকে হারানোর পর দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন সিলেট স্ট্রাইকার্স দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেখানে অধিনায়ক কথা বলেছেন ফিক্সিং ইস্যুতে। যদিও এ বিষয়টি সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলে খবর রয়েছে। এদিন মাশরাফির কাছে জানতে চাওয়া হয় এই ঘটনার পর আকসু কোনো সাবধানতা অবলম্বন করতে বলেছে কি না।

এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এ সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সেই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’

মাশরাফির বিশ্বাস, তার দলের সবাই জানেন এ ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। তিনি বলেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবো। আর আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। তো স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস

ফিক্সিং ইস্যুতে কী বললেন মাশরাফি?

আপডেট সময় ০১:৪৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩