সংবাদ শিরোনাম ::
দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য রাষ্ট্রীয় কোষাগার থেকে বাড়ি ভাড়া নেন ২০ হাজার, থাকেন অফিস কক্ষে মাদকাসক্তদের চিকিৎসা সেবা সম্প্রসারণে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের বিপক্ষে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ আত্রাইয়ে প্রধান শিক্ষক সংকটে ভারপ্রাপ্তদের কাধে শিক্ষার ভার জিসিসির কর্মীদের চাকরির প্রলোভন দেখিয়ে আমজাদের কোটি টাকা লুট ৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বেলজিয়ামের কোচ পদে নিয়োগ, আবেদন লিংকডইনে

বিশ্বকাপের পর বেলজিয়াম দলে কোচ রবার্তো মার্টিনেজের অধ্যায় শেষ হয়ে গেছে। দলের কোচের পদটা আপাতত ফাঁকাই পড়ে আছে। সেই শূন্যস্থান পূরণে অদ্ভুত এক কাজই করে বসেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির কোচ হতে হলে আবেদনটা করতে হবে লিংকডইনে।

২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বেলজিয়াম। অথচ প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছিল তাদের। এমন ব্যর্থতার পর দলটির দীর্ঘ দিনের কোচ রবার্তো মার্টিনেজ নিজের পদটা ছেড়ে দেন। এরপর থেকে তার উত্তরসূরির নাম ঘোষণা করেনি দেশটির ফেডারেশন।

লিংকডইনে চাকরির বিবরণে বলা হয়েছে, আমাদের একজন সিরিয়াল উইনার চাই, যার বিশ্বসেরা খেলোয়াড়দের কোচিং করানোর অভিজ্ঞতা আছে। নতুন ফেডারেল কোচকে জানতে হবে কীভাবে একটা পোক্ত গ্রুপ তৈরিতে মনোযোগ দিতে হয় আর কী করে তরুণ খেলোয়াড়দের একত্রিত করতে হয়। তাকে হতে হবে একজন কৌশলগত বিশেষজ্ঞ যিনি বিভিন্ন তথ্য, প্রযুক্তি এবং উদ্দেশ্যমূলক প্যারামিটারের উপর তার পছন্দগুলিকে ভিত্তি করে এবং ফেডারেশনের অভিজ্ঞতা এবং ক্রীড়া কাঠামো ব্যবহার করেন। তিনি জানেন কিভাবে বিশ্ব-বিখ্যাত প্রতিযোগিতায় ট্রফি জিততে হয়।

পছন্দের কোচের একটা তালিকা তৈরির পর সবার সঙ্গে যোগাযোগ করে একজনকে দায়িত্ব দেওয়া, বিশ্ব ফুটবলে সাধারণত এমনটাই দেখা যায়। কিন্তু বেলজিয়াম এবার সে পথে হাঁটেনি। লিংকডইনে বিজ্ঞপ্তি দেওয়ার ফলে তাদের এখন এমন লোকদের কাছ থেকে হাজার হাজার আবেদন পাওয়ার সম্ভাবনা আছে, যারা হয় চাকরির বিষয়ে খুব বেশি সিরিয়াস নন, অযোগ্যদের আবেদন পাওয়ার শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৯৮১ দিন পর ফিরেই কাঁদলেন নেইমার, ছেলেকে জড়িয়ে আবেগঘন মুহূর্ত

বেলজিয়ামের কোচ পদে নিয়োগ, আবেদন লিংকডইনে

আপডেট সময় ০১:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩