সংবাদ শিরোনাম ::
৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

রোনালদোর ব্যালন ডি’অর প্রায় ৬ কোটি টাকায় কিনলেন ইসরায়েলি ধনকুবের

ক্রিশ্চিয়ানো রোনালদো তার পাঁচটি ব্যালন ডি’অর ট্রফির একটির রেপ্লিকা দান করে দিয়েছিলেন দাতব্য প্রতিষ্ঠানের জন্য। যা বিক্রি করে উঠেছে ৬ লাখ ইউরো। নিলামে যা কিনেন ইসরায়েলি ধনকুবের ইদান ওফার।

লন্ডনের ডোরচেস্টার হোটেলে মেক-এ-উইশ ফাউন্ডেশন আয়োজিত একটি গালায় এই নিলাম অনুষ্ঠিত হয়। রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস এই অনুষ্ঠানি হাজির ছিলেন। মার্কা অবশ্য জানাচ্ছে, দান করা ট্রফিটি আসল ছিল না। এটি ছিল একটি ‘অতিরিক্ত’ রেপ্লিকা যা ২০১৩ ব্যালন ডি’অর জয়ের সময় রোনালদো বিশেষভাবে অনুরোধ করে নিয়েছিলেন। ‘আসল’ শিরোপাটা এখনো শোভা পাচ্ছে মাদেইরাতে তার ব্যক্তিগত জাদুঘরে।

রোনালদো নিজে লন্ডনের এই গালা ইভেন্টে উপস্থিত ছিলেন না। কৌতুক অভিনেতা ডেভিড উইলিয়ামস এটির উপস্থাপনা করেন। বিখ্যাত কোচ হোসে মরিনহো এবং পেপ গার্দিওলা এই নিলাম সশরীরে উপভোগ করেছেন বলে জানাচ্ছে ইএসপিএন।

জনহিতৈষী কাজে রোনালদোর জড়িত থাকার নজির অবশ্য এটাই প্রথম নয়। নিয়মিতই তিনি বিশ্বব্যাপী বিভিন্ন দাতব্য সংস্থায় অবদান রাখেন। এমন সব কাজের জন্য ২০১৫ সালে বিশ্বের সবচেয়ে দাতব্য ক্রীড়াবিদ হিসেবে ‘অ্যাথলেটস গন গুড অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন রোনালদো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ কোটির দেয়াল’ তুলে চট্টগ্রাম বন্দরের টেন্ডার, দুই কোম্পানির মাপে কাটা শর্তে বাদ বাকিরা

রোনালদোর ব্যালন ডি’অর প্রায় ৬ কোটি টাকায় কিনলেন ইসরায়েলি ধনকুবের

আপডেট সময় ০১:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩