ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

জয়ের দেখা পেল সাকিবের বরিশাল

প্রথম ম্যাচে বড় লক্ষ্য দিয়েও জিততে পারেনি ফরচুন বরিশাল। দ্বিতীয় ম্যাচে এসেই সে আক্ষেপ ঘোচালো সাকিব আল হাসানের দল। নিয়ন্ত্রিত বোলিং ও ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে দাপট দেখিয়ে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিল বরিশালের দলটি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার রংপুরকে ৬ উইকেটে হারিয়েছে সাকিবের বরিশাল। বল হাতে ২১ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৩ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংস খেলে বরিশালের জয়ে বড়সড় অবদান রেখেছেন মেহেদী হাসান মিরাজ।

তবে রনি তালুকদারের ঝোড়ো ৪০ রান দলকে বড় সংগ্রহের আভাস দিলেও পরবর্তীতে নুরুল হাসান সোহান, হাসমতইল্লাহ ওমরজাই এবং বিনি হাওয়েলের দ্রুত পতনে রংপুরের বড় রানের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। তবে শেষ দিকে শোয়েব মালিকের অর্ধ-শতক এবং রবিউল হকের ১৮ রানে নির্ধারিত ওভার শেষে রংপুরের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৫৮ রান।

ঝামেলার এক পর্যায়ে স্যান্ডেল পড়েই মাঠে নেমে যান সাকিব। এসময় আম্পায়ারদের সঙ্গে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে। তবে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। এরপর জানা যায় মূল ঘটনা।

মূলত প্রথম ওভার শুরুর আগে বোলিংয়ে ছিলেন রাকিবুল হাসান। স্ট্রাইক প্রান্তে ব্যাট করতে আসেন বরিশালের ওপেনার চতুরঙ্গ ডি সিলভা। কিন্তু তাকে দেখে মেহেদী হাসানের হাতে বল তুলে দেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই সাকিবও চাচ্ছিলেন চতুরঙ্গর বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইক প্রান্তে আনতে। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দেননি। এই ঘটনাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত।

ঝামেলা শেষ হওয়ার পর শুরু হয় খেলা। কিন্তু ১৮ রানেই প্রথম দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বরিশাল। সেখান থেকে দলকে উদ্ধার করেন মেহেদী হাসান মিরাজ ও আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরান। ৪৩ রান করে মিরাজ ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বরিশাল। তবে ফিফটি তুলে নিয়ে দলকে ভালোভাবেই জয়ের পথে রেখেছিলেন জাদরান।

৫২ রান করে জাদরান ফিরলে করিম জানাতকে নিয়ে বাকি পথটা উতরে যান পাকিস্তানি ইফতেখার আহমেদ। ১৮ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন ইফতেখার। ১৪ বলে ২১ রান নিয়ে মাঠ ছাড়েন জানাত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

জয়ের দেখা পেল সাকিবের বরিশাল

আপডেট সময় ০৬:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩