সংবাদ শিরোনাম ::
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রতি ম্যাচেই ভারতকে চমকে দিচ্ছেন সূর্যকুমার

দুই দলই সিরিজে একটি করে ম্যাচ জিতেছে। শেষ ম্যাচটা তাই পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। সেই ফাইনালে এশিয়ার সেরা শ্রীলঙ্কাকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। বিশাল এই জয় এসেছে সূর্যকুমার যাদবের অতিমানবীয় ইনিংসের জন্যেই। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন তিনি। এমন ব্যাটিংই করেছেন তিনি, যার ফলে অধিনায়ক হার্দিক পান্ডিয়া রীতিমতো ‘সম্মোহিতই’ হয়ে গেছেন।

গতকাল শনিবার সিরিজের শেষ ম্যাচে ভারত দারুণ শুরুই পেয়েছিল। পাওয়ারপ্লেতেই তুলে ফেলেছিল অর্ধশত রান। এরপরই উইকেটে আসেন সূর্য। খেলেন ৫১ বলে ১১২ রানের ইনিংস। সেই ইনিংসে ভর করেই ভারত পায় ২২৮ রানের বিশাল এক সংগ্রহ। এরপর বোলাররা তাদের কাজটা সামলেছেন ঠিকঠাক, ভারত পেয়ে গেছে ৯১ রানের বিরাট এক জয়।

সূর্যকুমার আরও একটা কারণে সবার চেয়ে আলাদা। কী সেই কারণ? পান্ডিয়া বললেন, ‘সূর্যকে কখনওই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভাল করে জানে।’

অধিনায়কের প্রশংসা পেয়েছেন অক্ষর পাটেলও, যার ঘরের মাঠ রাজকোটে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটা। গোটা সিরিজেই পরের দিকে নেমে দ্রুত রান তুলেছেন। দ্বিতীয় ম্যাচে তো দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। তাকে নিয়ে পান্ডিয়া বলেছেন, ‘ব্যাটিংয়ে নীচের দিকে নেমে যে ভাবে খেলছে অক্ষর, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। গোটা দলও অক্ষরকে নিয়ে খুশি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে

প্রতি ম্যাচেই ভারতকে চমকে দিচ্ছেন সূর্যকুমার

আপডেট সময় ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩