ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমির বিরোধে বিষ দিয়ে নষ্ট ৭ হাজার ফুলকপির চারা, ক্ষতি ৩ লাখ টাকা কর্মচারীর সঙ্গে নিজের মেয়েকে ধরলেন বাবা, ক্ষিপ্ত হয়ে মেরে ফেললেন যুবককে দুই-এক মাসের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫০ লাখ টাকার চুক্তিতে খাগড়াছড়ির ডিএফও পদ বাগালেন তারিকুল ইসলাম ঢাকা মেডিকেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শুনলেন দুদক চেয়ারম্যান আমির হামজার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১১ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো ১৬ দিনে

করোনার অভিঘাত আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা বেহাল দশা। এরমধ্যেও বাংলাদেশ প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে। ২০২২-২৩ নতুন অর্থবছরের প্রথম মাস (জুলাই) থেকেই প্রবাসী আয়ে ঢল নেমেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে চলতি আগস্ট মাসেও। এই মাসের প্রথম ১৬ দিনে ১১৭ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা) এই অর্থের পরিমাণ ১১ হাজার ১২৪ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৩০ শতাংশ বেশি। গত বছরের এই সময়ে ১০০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।প্রতিদিন এসেছে ৭ কোটি ২৬ লাখ ডলার বা প্রায় ৭০০ কোটি টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের প্রথম দেড় মাসে (১ জুলাই থেকে ১৬ আগস্ট) ৩২৮ কোটি ৮০ লাখ (৩.২৭ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ৯৫ টাকা) ৩১ হাজার ৪৬ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫০ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম দেড় মাসে (২০২১ সালের ১ জুলাই থেকে ১৬ আগস্ট) ২৮৭ কোটি ৮০ লাখ (২.৮৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

গতমাসে (জুলাই) ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছিল দেশে, যা ছিল গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি। আর গত বছরের একই মাসের চেয়ে ১২ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলছেন, রেমিট্যান্সের ইতিবাচক এই ধারা অব্যাহত থাকবে। আশা করছি, জুলাই মাসের মতো আগস্ট মাসেও ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমির বিরোধে বিষ দিয়ে নষ্ট ৭ হাজার ফুলকপির চারা, ক্ষতি ৩ লাখ টাকা

১১ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো ১৬ দিনে

আপডেট সময় ১২:৩৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২