ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

৫০ পার হলেই বাড়ছে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি

ফুসফুসের ক্যানসারের পরে প্রস্টেট ক্যানসারেই সবচেয়ে বেশি পুরুষ মারা যাচ্ছেন। বাংলাদেশেও প্রস্টেট ক্যানসার আশঙ্কাজনক ভাবে বাড়ছে। বয়স ৫০ পেরোলেই পুরুষদের মধ্যে এই রোগের আশঙ্কা বেড়ে যায়। 

প্রস্টেট একটি ছোট গ্রন্থি যা পুরুষদের পেলভিক অংশে মূত্রাশয়ের পাশে থাকে। এটি সেমিনাল তরল উত্‍পন্ন করে, যা বীর্যকে পুষ্টি জোগাতে এবং পরিবাহিত করতে সাহায্য করে।

কোন পরীক্ষার মাধ্যমে ধরা পড়বে যে আপনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত?

‘পিএসএ টেস্ট’ বা ‘প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট’-এর মাধ্যমে প্রস্টেট ক্যানসার নির্ণয় করা হয়। সাধারণত রক্তে ‘পিএসএ’- এর মাত্রা ১ থেকে ৪-এর মধ্যে থাকে। কিন্তু যখনই এই মাত্রা ৪ অতিক্রম করে তখন রোগের আশঙ্কা তৈরি হয়। এতেও ভয় পাওয়া কিছু কিছু নেই। তাই নিশ্চিত হতে চিকিৎসকেরা ‘ডিজিটাল রেক্টাল টেস্ট’ করানোর পরামর্শ দেন। এছাড়া বায়োপসি করলে ধরা পড়ে যায় যে শরীরে ক্যানসারের কোষ বৃদ্ধি পাচ্ছে কি না।

প্রস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো কী-কী?

১. প্রস্টেট ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে ঘন ঘন মূত্র ত্যাগের প্রবণতা লক্ষ্য করা যায়। বিশেষত রাতের দিকে বার বার মূত্রত্যাগ করলে সাবধান হোন।

২. মূত্র ত্যাগের সময় ব্যথা হলে বা অন্য কোনও সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

৩. প্রস্রাব ধরে রাখতে না পারা কিংবা মূত্রত্যাগে সমস্যা প্রস্টেট ক্যানসারের অন্যতম লক্ষণ।

৪) প্রস্রাবের সঙ্গে রক্তপাত এবং প্রস্রাবের রঙ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৫) প্রস্টেট ক্যানসারে আক্রান্ত রোগীর মূত্রথলির প্রস্টেট গ্রন্থির আয়তন বেড়ে যায়। এই লক্ষণটি এড়িয়ে যাবেন না।

৬) সঠিকভাবে মূত্রত্যাগ না করতে পারার কারণে পেলভিক অংশে ফোলা ভাব, পা ও পায়ের পাতা অসাড় হয়ে যাওয়ারও মতো উপসর্গও দেখা দেয়। পাশাপাশি পিঠের নিচের দিক, কোমর, নিতম্বে ব্যথা-যন্ত্রণা হয়। এসব লক্ষণও প্রস্টেট ক্যানসারের হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

৫০ পার হলেই বাড়ছে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি

আপডেট সময় ০৫:২০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২