ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

ঢাকায় নিহত মা-মেয়ের মরদেহ পৌঁছেছে নাটোরে, চলছে কান্নার আহাজারি.

ঢাকায় নিহত মা-মেয়ের মরদেহ পৌঁছেছে নাটোরে, চলছে দাফনের প্রস্তুতি ঢাকার মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নিহত মা লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে পৌঁছেছে। জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে নাটোর শহরের বড়গাছা এলাকায় পৌঁছায় মা-মেয়ের মরদেহ। এতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এসময় মরদেহ আসার খবরে এলাকার মানুষজন দেখতে তাদের বাড়িতে ভিড় জমায়।
বাদ যোহর নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজ মাঠে তাদের জানাজা শেষে শহরের লালবাজার গাড়িখানা কবরস্থানে মা-মেয়ের দাফন করা হবে।
লায়লা আফরোজ (৪৮) একজন গৃহিণী ছিলেন। তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫) মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঢাকার মোহাম্মদপুরে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকালে এক আবাসিক ভবনের সপ্তম তলায় বাড়িতে গৃহকর্মীর ছুরিকাঘাতে খুন হন মা-মেয়ে। হত্যার পর বাথরুমে গিয়ে গোসল করে বের হয়ে আসে ঘাতক গৃহকর্মী। এরপর মেয়ের স্কুলড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে নাফিসার বাবা গৃহকর্তা বাসায় ফিরে দেখেন, মেঝেতে তাদের রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ওই বাড়ি থেকে দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ঢাকায় নিহত মা-মেয়ের মরদেহ পৌঁছেছে নাটোরে, চলছে কান্নার আহাজারি.

আপডেট সময় ০৩:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫