ঢাকা ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারী বিপিএলে চিটাগং দলের কোচিং স্টাফও চূড়ান্ত বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান ঘুস ছাড়া কাজ করেন না রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল: গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা করে পদোন্নতির পাঁয়তারা ফরিদপুর জেলা রেজিস্ট্রার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি করে শতকোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ২১ ফ্ল্যাটের মালিক এলজিইডি’র ড্রাইভার রুহুল আমিন সরদার দূর্নীতি করেও তদন্তের বাইরে আওয়ামী দোসর এম এইচআর মাসুদুল ইসলাম ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট : পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়

বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা

বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ থেকে আগামী সপ্তাহে ভারতের কলকাতায় যাবেন বাংলাদেশের ২০ জনের একটি দল। এতে ৮ মুক্তিযোদ্ধা, দুই সেনা কর্মকর্তা ও তাদের স্ত্রীরা থাকবেন।

সোমবার (৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত বছরের মতো এবারও ভারতে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন কম পরিসরে উদযাপিত হবে।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে সহায়তা করে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীনতার প্রাক্কালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধে জড়ায়। এরফলে তারাও প্রতি বছর ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে।

দেশটির সেনা কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর বিজয় দিবসে কিছু আনুষ্ঠানিক ও সাংস্কৃতিক পোগ্রাম থাকবে। সেগুলোর জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

গতকাল রোববার থেকে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস উদযাপন শুরু করেছে। এদিন ইস্টান কমান্ডের প্রধান মেজর জেনারেল ভি রঘু বিজয় দুর্গে উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন।

টাইমস অব ইন্ডিয়া ভারতীয় সেনা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বাংলাদেশি বহরে বিগ্রেডিয়ার পদমর্যাদার এক কর্মকর্তাসহ দুজন, ৮ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা থাকবেন। তারা আগামী ১৪ ডিসেম্বর কলকাতা পৌঁছাবেন।

১৫ ডিসেম্বর তারা ইস্টান কমান্ডের মঙ্গল পান্ডে মিলিটারি ট্রেনিং সেন্টার এলাকার ‘মিলিটারি ট্যাটু’-তে অংশ নেবেন। এছাড়া তারা লোকভবনের গভর্নরের সঙ্গেও দেখা করতে পারেন। মূল অনুষ্ঠান হবে ১৬ ডিসেম্বর, বিজয় স্মারকে। সেখানে তারা মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী বিপিএলে চিটাগং দলের কোচিং স্টাফও চূড়ান্ত

বিজয় দিবস উদযাপনে ভারতে যাবেন ৮ মুক্তিযোদ্ধা

আপডেট সময় ১২:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫