ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি ভাঙা হলো ‘আইবিএল’ ভাটার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা এলাকায় অবস্থিত মেসার্স আইবিএল ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভেকু মেশিনের সাহায্যে ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ভাটা পরিচালনার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা ও টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

তবে ইটভাটার মালিক উপজেলা বিএনপির সদস্য ইব্রাহিম মিয়া অভিযোগ করে বলেন, “আমার ভাটার সব বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয় প্রভাবশালী একটি পরিবারের সঙ্গে বিরোধের জেরে প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে আমার ভাটা ভেঙে ফেলা হচ্ছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় আরও কয়েকটি ভাটার বৈধতা যাচাই করা হচ্ছে এবং অভিযান চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ইটভাটায় অভিযান, চিমনি ভাঙা হলো ‘আইবিএল’ ভাটার

আপডেট সময় ১২:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫