ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পুলিশের ওপর হামলা : জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), মো. আকতার হোসেন (২৫), মো. আবুল কালাম আজাদ (৪৫), লুৎফর রহমান ওরফে আলম (৪৬), মো. তৌহিদুল ইসলাম (৪০), মো. বদরুদ্দোজা ওরফে ভূট্টু (৪২), মুজ্জাম্মিনুল হক ওরফে মোজাম্মেল (৩০), মো. জসিম উদ্দিন (৩৮) ও মো. হারুনুর রশিদ (৫৫)।

এ ঘটনায় ওইদিন দুপুরে নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। ওইদিন মিছিলের পরপর গ্রেপ্তার নয়জনকে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। এরপর বাকি আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক টিম। রোববার দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও নাশকতার ঘটনার পর বিশেষ অভিযানে নামে পুলিশ। রোববার দিবাগত রাতে গ্রেপ্তার ১০ জনকে ৩ দিনের রিমান্ড আবেদন করে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পুলিশের ওপর হামলা : জামায়াতের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২