সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ৯

চট্টগ্রাম নগরের ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে নগরের বহদ্দারহাট পুলিশ বক্স থেকে শুরু হয়ে মোহাম্মদপুর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন। পরে সেখানে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘সকালে জামায়াত ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জানা গেছে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনাসহ ১০ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় জামায়াত। এসব দাবিতে ২৪ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

চট্টগ্রামে জামায়াতের ঝটিকা মিছিল, আটক ৯

আপডেট সময় ০৩:১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২