ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সম্মেলনের মূলপর্ব শুরু

সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম অধিবেশনের মূলপর্ব শুরু হয়েছে। সকাল ১০টা ৪২ মিনিট থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। 

তার আগে সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে গান পরিবেশন করা হয়। এরপর একে একে চলছে গান, দলীয় নৃত্য। মূল মঞ্চের ডান পাশে চলছে এ অনুষ্ঠান।

সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা, আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক বছর পরই যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই এবারের সম্মেলনের মাধ্যমে দায়িত্ব পাওয়া নতুন কমিটিকে নির্বাচনী পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সে জন্য এবারের সম্মেলনের ভিন্ন মাত্রার গুরুত্ব রয়েছে।

এবারের সম্মেলনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদশে গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে: উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়।

সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সম্মেলনের মূলপর্ব শুরু

আপডেট সময় ১২:৪১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২