ঢাকা ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল ভাড়া বাসায় ই’য়াবার ব্যবসা, দম্পতিসহ আটক ৩ কৃষকের পা ভেঙ্গে দিলো হাতুরি দিয়ে  দুর্নীতি-অবৈধ সম্পদের অভিযোগে উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

চাচার হাতে ভাতিজা খুন

রংপুরের মিঠাপুকুরে জমি দখলকে কেন্দ্র চাচাদের হাতে ভাতিজা নিহত হয়েছেন। নিহত ভাতিজার নাম মোঃ আবু হোসেন (২৫), সে উপজেলার ০৬ নং-কাফ্রিখাল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আব্দুল জলিলের ছোট ছেলে। এ ঘটনায় আহত অবস্থায় আরো দু’জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নুরনবী (৩৮) নামে একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার স্ত্রী।

এলাকাবাসী ও স্হানীয়রা জানান, ১৩ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় আব্দুল জলিলের বিমাতা ভাই বুলু,বেলাল,হেলাল, মোলামের সঙ্গে পূর্বের চার শতাংশ জায়গা নিয়ে বিবাদের সূত্রধরে আব্দুল জলিলের আরেক ভাতিজা দেলোয়ারের সঙ্গে বাকবিতন্ডায় উভয়ের মধ্যে মারামারি এবং হাতাহাতি শুরু হয়। এসময় আবু হোসেন পাশ্ববর্তী মাঠে গরুর ঘাস কাটা অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে আসলে তাকে পূর্ব পরিকল্পনা মতে আব্দুল লতিব,বেলাল,হেলাল,সফিকুল,উজ্বল,মোলাম,বুলুসহ ১০/১২ জন বাঁশের লাঠি দিয়ে মারপিট শুরু করেন। এতে ঘটনাস্থলেই আবু হোসেনের মাথা ফেটে নাক মুুুখ দিয়ে রক্ত বের হয়ে অচেতন হয়ে পড়েন।

আবু হোসেনকে বাঁচাতে গিয়ে নুরনবী এবং লেবু মিয়া গুরুতর আহত হয়ে পড়লে স্হানীয়া আবু হোসেনসহ তাদের উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ১৪ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৫ ঘটিকার সময় আবু হোসেন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উল্লেখ্য নিহত আবু হোসেনের স্ত্রী নয় মাসের গর্ভবতী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পোস্ট মর্টেম শেষে আবু হোসেনের মরদেহ রাত্রী ৭ ঘটিকার সময় তার নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর রাতে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা-আব্দুল জলিল মিয়া।

এলাকাবাসীসহ আবু হোসেনের বাবা-মা জানান,নিহত আবু হোসেনের স্ত্রী সন্তান সম্ভবা। দু-একদিনের মধ্যেই তার একটি পুত্র সন্তান হওয়ার কথা। কিন্তু সামান্য চার শতাংশ জায়গার জন্য আবু হোসেন তার নবজাতক সন্তানের মুখে দেখে যেতে পারলেন না। এ ঘটনায় তারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।

এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের অফিসার ইনচার্জ  মোস্তাফিজার রহমান দৈনিক আমাদের মাতৃভূমি কে জানান, আবু হোসেন মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামি গ্রেফতারের জোড় চেষ্টা চলছে। কিন্তু আসামীরা ঘটনার পরপরই আত্মগোপনে চলে যাওয়ায় তাদের গ্রেফতার করা এখনো সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০

চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় ০৬:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২