ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চসিক ময়মনসিংহে উপপরিচালক হারুনের পদোন্নতি নিয়ে অভিযোগ, তদন্তের দাবি স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলী ঘোষণা (২০২৭–২০২৮) সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বিত মানবিক সহায়তা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ‘ব্যানানা ম্যাঙ্গো’: বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ চাঁপাইনবাবগঞ্জে জামায়াত সহ ১১ দলীয় জোটের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুমিল্লা সিটি করপোরেশনের আয়-ব্যয়ের হিসেব দিলেন প্রশাসক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপ উদ্ধার বয়সভিত্তিক দলে বিদেশি কোচ ও বিদেশে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা

পিরোজপুরে মনোনয়ন জমা দিলেন অনেকেই

পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল। পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান খলিফা জানান, পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন এবং ৩টি সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন- পিরোজপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সালমা রহমান হ্যাপী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর হাসিনা মনি, পিরোজপুর সদর উপজেলার শরিফুজ্জামান সিকদার এবং মঠবাড়িয়া উপজেলার মো, আমির হোসেন খান।

এছাড়া ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ১নং ওয়ার্ডে (নাজিরপুর উপজেলা) প্রার্থী হয়েছেন ৯ জন, ২নং ওয়ার্ডে (নেছারাবাদ) ৪ জন, ৩নং ওয়ার্ডে (পিরোজপুর সদর) ৫ জন, ৪নং ওয়ার্ডে (ইন্দুরকানী) ৩ জন, ৫নং ওয়র্ডে (কাউখালী) ৫ জন, ৬নং ওয়ার্ডে (ভান্ডারিয়া) ৩ জন এবং ৭নং ওয়ার্ডে (মঠবাড়িয়া উপজেলা) প্রার্থী হয়েছেন ৫ জন।

সংরক্ষিত (মহিলা) ৩টি সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে (নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা) প্রার্থী হয়েছেন ৬ জন, ২নং ওয়ার্ডে (পিরোজপুর সদর, ইন্দরকানী ও কাউখালী উপজেলা) ৩ জন এবং ৩নং ওয়ার্ডে (ভান্ডারিয়া ও মঠবাড়িয়া। ৪ জন। উল্লেখ্য আগামী ১৭ অক্টোবর দেশের ৬১ টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে চসিক

পিরোজপুরে মনোনয়ন জমা দিলেন অনেকেই

আপডেট সময় ০৬:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২