ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন ব্যাংকের শেয়ারে কারসাজির অভিযোগ, নেপথ্যে শওকত আলীর বেনামি শেয়ার সাম্রাজ্য ব্রাহ্মণপাড়ায় অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭ পীরগঞ্জে বাসস্ট্যান্ড স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন বেগমগঞ্জ পাইলট স্কুলে নতুন কুঁড়ি স্পোর্টসের অন্যতম ইভেন্ট মার্শাল আর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ ডেঙ্গু প্রতিরোধে শিবগঞ্জে বাড়ি বাড়ি জনসচেতনতামূলক কার্যক্রম ফরিদপুরে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পথচারীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আসামি গ্রেপ্তার কক্সবাজার সমুদ্রসৈকতে ইডেন মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযান আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৭৮৫ জন

ডিমের কোফতা কারি তৈরির রেসিপি

ডিম দিয়ে যেকোনো খাবার তৈরি করা মানে সময় কম লাগে এবং খেতেও সুস্বাদু। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা বিশেষ কোনো আয়োজনে ঝটপট তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ। ডিমের কোফতা কারি পরিবেশন করতে পারবেন পোলাও, খিচুড়ি, বিরিয়ানি কিংবা গরম ভাতের সঙ্গে। চলুন তবে জেনে নেওয়া যাক ডিমের কোফতা কারি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ডিম- ৬টি

তেল- ১ কাপ

কিমা- ১/২ কেজি

জিরা বাটা- ২চা চামচ

মরিচ বাটা- ১ টেবিল চামচ

ধনিয়া বাটা- ২ চা চামচ

গোল মরিচ বাটা- ১/২ চা চামচ

হলুদ বাটা- ১/২ চা চামচ

গরম মসলা বাটা- ১/২ চা চামচ

লবণ- ২ চা চামচ

দই- ১/৪ কাপ

তেজপাতা- ১টি

পাউরুটি স্লাইস- ২টি

পেঁয়াজ বেরেস্তা- ১/২ চা চামচ।

তৈরি করবেন যেভাবে

পাঁচটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। মাংস মিহি কিমা করুন। ১ চা চামচ মরিচ বাটা, ১/৪ চা চামচ গোল মরিচ, বাটা গরম মসলা, ১ চা চামচ লবণ ও ২টেবিল চামচ দই দিয়ে কিমা মাখান। পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে পানি নিংড়ে নিন। কিমার সঙ্গে বাকি একটি ডিম ও পাউরুটি মেশান।

কিমা পাঁচ ভাগ করুন। কিমার ভেতরে সেদ্ধ ডিম দিয়ে সুন্দর করে ডিমের আকারে কোফতা করুন। কোফতাগুলো ডুবো তেলে ভেজে নিন। ভাজা তেলে বাকি মসলা দিয়ে কষান। ভাজা কোফতা, পেঁয়াজ বেরেস্তা ও দই দিন। মৃদু আঁচে রান্না করুন। তেল ভেসে উঠলে নামিয়ে নিন। কোফতা লম্বায় দুই টুকরা করে পরিবেশন করুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের সৌজন্য সাক্ষাৎ

ডিমের কোফতা কারি তৈরির রেসিপি

আপডেট সময় ১১:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২