ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

পানির ট্যাঙ্কিতে অপবিত্র কিছু পড়লে যা করবেন

শহরের বাসা-বাড়িতে পানি সংরক্ষণের জন্য ট্যাঙ্কির ব্যবহার করা হয়। গ্রাম মফস্বলেও অনেক জায়গায় এখন ট্যাঙ্কিতেই পানি সংরক্ষণ করা হয়। দেশের অনেক মসজিদেও মুসল্লিদের অজুর সুবিধার্থে বড় বড় হাউজে পানি সংরক্ষণ করা হয়। এতে অনেকেই একসাথে সহজেই অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারেন।

এসব পানির ট্যাঙ্কি ও হাউজে অনেক সময় পশু-পাখির বিষ্ঠা বা অপবিত্র কোনও বস্তু পড়ে যায়। হাউজ ও ট্যাঙ্কিগুলোতে যেহেতু অনেক পানি থাকে তাই অপবিত্র বস্তু পড়ার কারণে পুরো পানি নাপাক হবে নাকি নাপাক বস্তু পড়ার পরেও পানি ব্যবহারের কোনও সুযোগ থেকে যায়- শরিয়তের সঠিক সমাধান জানা না থাকলে এনিয়ে অনেকেই সন্দেহে পড়ে যান।

তবে যদি পানির রঙ, স্বাদ ও গন্ধে পরিবর্তন আসে তাহলে পানি নাপাক হয়ে যাবে। তখন ট্যাঙ্ক বা হাউজে থাকা পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। নাপাক বস্তু পড়ার কারণে ট্যাঙ্ক ও হাউজের পুরো পানি বের করে পরিষ্কার করতে হবে।

আলেমরা বলেন, এক্ষেত্রে ট্যাঙ্কের পানি পাক-পবিত্র করার দুটি পদ্ধতি রয়েছে, ১. ট্যাঙ্কের ভেতরের সব পানি বের করে ফেলা। ২. পাইপ বা নলের মাধ্যমে পানি প্রবাহিত করে দেওয়া। এভাবে পুরো নাপাক পানি বের করে ফেলতে হবে। (ফাতাওয়া শামি: ১/১৯৫; আহসানুল ফাতাওয়া: ২/৪৯; আলাতে জাদিদা কি শারঈ আহকাম: ১৯৬)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

পানির ট্যাঙ্কিতে অপবিত্র কিছু পড়লে যা করবেন

আপডেট সময় ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২