ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি নওগাঁয় রাণীনগরে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার-১ ভারতের কাছে হারের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি দেখে নির্ধারণ হবে ওষুধের দাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পাঠিয়েছে এফবিআই মেঘনায় অবৈধ বালু উত্তোলন, কোস্টগার্ডের অভিযানে ৬ ড্রেজার-বলগেট জব্দ স্বর্ণসহ বিভিন্ন পণ্য পাচারে সহযোগিতার অভিযোগ ‘মঈনউদ্দীন লোটাস এর বিরুদ্ধে সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ-স্যাম্পল বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বিএনপির কার্যালয়ে যাবেন কর্নেল অলি

হামলায় ক্ষতিগ্রস্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাবেন তিনি। সঙ্গে থাকবেন তার দলের নেতারা।

হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অলি আহমদ বলেন, বিএনপির কার্যালয়ে যারা হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই হবে।

গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করা হয়। এ মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তার দেখানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

বিএনপির কার্যালয়ে যাবেন কর্নেল অলি

আপডেট সময় ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২