সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

মওলানা ভাসানী রাজনীতির বাতিঘর : এনডিপি

  • রাজু আহমেদ, ঢাকা
  • আপডেট সময় ০৯:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, আজ যখন রাজনীতি থেকে নীতি-নৈতিকতা বিসর্জিত হচ্ছে তখন মজলুম জননেতা মওলানা ভাসানীকে সমগ্র জাতি মর্মে মর্মে উপলব্ধি করছে। মওলানা ভাসানী ছিলেন রাজনীতির নীতি-নৈতিকতার বাতিঘর। আমাদের জাতীয় ইতিহাসের প্রাণ পুরুষ। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মান করা সম্ভব নয়।

রবিবার (১১ ডিসেম্বর ) মজলুম মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪২তম জন্মবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, ৪৯ আওয়ামী লীগ প্রতিষ্ঠা, ৫২ ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্টের নির্মান, ৬৯ গণআন্দোলন, ৭০ নির্বাচন, ৭১ মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় মওলানা ভাসানী রয়েছেন। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস নির্মান সম্ভব নয়। ইতিহাস সবাই মিলে রচনা করতে হয়। খন্ডিত ইতিহাস বা আংশিক ইতিহাস জাতির জন্য কল্যাণকর নয়।

নেতৃদ্বয় বলেন , আজ নীতি নৈতিকতা হুমকির মুখে। গণতান্ত্রি মূল্যবোধ ধ্বংসের পথে। এ অবস্থা থেকে দেশ জাতিকে মুক্তি দিতে হলে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে লুটেরাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। আর এখানেই মওলানা ভাসানী আমাদের পথ দেখাত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

মওলানা ভাসানী রাজনীতির বাতিঘর : এনডিপি

আপডেট সময় ০৯:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২