ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ এবং জাল টাকা কারবারি চক্রের গ্রেফতার-২

রাজধানীর কাফরুলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এবং জাল টাকার কারবারি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা আবুলসহ দুই সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন, প্রতারণা ও জালনোট কারবারী চক্রের মূলহোতা মোঃ আবুল কালাম সরদার (৩৮) ও মোঃ জনি সিকদার ওরফে ফাহিম (৩৩)। আজ শনিবার দুপুরে র্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস দল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে প্রতারক ও জালনোট কারবারী চক্রের মূলহোতা আবুলসহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিয়াউর রহমান চৌধুরী জানান, এসময় তাদের নিকট থেকে ৪ লাখ ৮৭ হাজার টাকার জালনোট, একটি ভূয়া নিয়োগপত্র, ৩ টি মোবাইল, ৩ টি সিমকার্ড এবং নগদ-২৭ হাজার ২৯৭ টাকা উদ্বার মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম সরদার ও মোঃ জনি সিকদার ওরফে ফাহিম কুখ্যাত প্রতারক।

তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন লোকজনকে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল। এছাড়া তারা প্রতারণামূলক কর্মকান্ডের পাশাপাশি জাল টাকা উৎপাদন, দখল ও বিতরণের মতো আরো অনেক বেআইনি কার্যকলাপে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ এবং জাল টাকা কারবারি চক্রের গ্রেফতার-২

আপডেট সময় ০৬:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২