ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সরবরাহ বাড়ায় সবজিতে স্বস্তি

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। তাতে কিছুটা স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির মোটামুটি ক্রেতাদের নাগালে রয়েছে। সামনের দিনগুলোতে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দামও আরো কমবে বলে বিক্রেতার জানিয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর বাড্ডা ও শাহাজাদপুর কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরোনো আলু ২৮ টাকা, বেগুন ৫০ টাকা, পটল, ৫০, শসা ৮০-১০০ টাকা, শিম ৫০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনিয়াপাতা ১২০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, করলা ৫০-৬০ টাকা, উচ্ছে ৮০ টাকা, মূলা ৩০-৪০ টাকা, গাজর ৮০ টাকা, টমেটো ১০০-১২০ টাকা, ব্রকলি ৮০-১০০ টাকা ও পেঁয়াজ পাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি পিস লাউ ৬০ টাকা, ফুলকপি ৩০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে এবং লালশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে।

সবজির দাম নিয়ে খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি বাজারের দামের ওপর তাদের নির্ভর করতে হয়। পাইকারি বাজারে কম দাম থাকলে তারা কমেই বিক্রি করেন সবজি। বর্তমানে বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কিছুটা কমেছে।

শাহাজাদপুর কাঁচাবাজারে সবজির খুচরা বিক্রেতা মো. শফিকুল ইসলাম বলেন, বাজারে এখন অনেক সবজি। এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় যেই ফুলকপি বিক্রি হতো তা এখন ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সবজি ঢাকায় আসছে। আগামী তিন মাস সবজির বাজার গরম হবে না বলেও জানান তিনি।

সবজির দাম নিয়ে উত্তরবাড্ডা কাঁচাবাজারের বিক্রেতা আক্রাম আলী বলেন, ফুলকপি-বাধাঁকপি থেকে শুরু করে সামনে শীতকালীন বিভিন্ন সবজির দাম আরও কমবে। আগামী ২-৩ মাস সবজির বাজারে তেমন অস্থিরতা দেখা যাবে না। তবে সরবরাহ কমে গেলে দুয়েকটা সবজির দাম কিছুটা বাড়তেও পারে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, কিছুটা স্বস্তি মিললেও সবজির দাম আরো কমা উচিত। দেশে প্রচুর শীতকালীন সবজি চাষ হয়। এরপরও কেন দাম আরো কমছে না, প্রশ্ন ক্রেতাদের।

শাহজাদপুর কাঁচাবাজারে আসা ক্রেতা মো. মাইনুল হোসেন বলেন, গত কয়েক সপ্তাহের তুলনায় সবজির বাজারে কিছুটা স্থিরতা দেখা যাচ্ছে। তবে শীতের সময় সবজির দাম আরো কমবে বলে আমরা আশা করেছিলাম। কারণ এ সময়ে দেশের প্রতিটা অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। গ্রামের চাহিদা মিটিয়ে বাকি সবজি শহরে চলে আসে। কিন্তু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সবজির দাম বেড়ে যায়। আশা করব শীতের এই দুই তিন মাস সবজির দাম আরো যেন কমে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সরবরাহ বাড়ায় সবজিতে স্বস্তি

আপডেট সময় ১২:১০:০১ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২