ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

ডাচদের শেষ ষোলতে তোলার নায়ক গ্যাকপো

এবারের বিশ্বকাপে দলের প্রয়োজনের সময় গোল করাটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন কোডি গ্যাকপো। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মহাগুরুত্বপূর্ণ দুই গোল করে পিঠ বাঁচিয়েছিলেন নেদারল্যান্ডসের। তৃতীয় ম্যাচেও তার ব্যতিক্রম ঘটলো না। ম্যাচের প্রথম গোল করে ডেডলক ভাঙার কাজটি তিনিই করলেন যথারীতি। পরে ফ্রেংকি ডি ইয়ং আরেক গোল করে সহজ জয় নিশ্চিত করেছেন ডাচদের।  

‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মঙ্গলবার স্বাগতিক দল কাতারের বিপক্ষে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। আল বাইত স্টেডিয়ামে ম্যাচে ২-০ গোলে জিতেছে লুই ফন খালের দল। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণে চড়াও হতে থাকে ডাচরা। চতুর্থ ও চতুর্দশ মিনিটে আসে দুটো সুযোগও। কিন্তু ফিনিশিংয়ের অভাবে জালে বল জড়াতে পারেনি ডাচরা। শেষমেষ সে অভাব পূরণ করেন গ্যাকপো।

শুধু গোল করাতেই তো ক্ষান্ত হননি গ্যাকপো। ম্যাচ মেকিং ও প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষেত্রে রেখেছেন বিশাল ভূমিকা। গুরুত্বপূর্ণ পজিশনে খেলেও ৮৪ শতাংশ পাস দিয়েছেন নিখুঁতভাবে। এছাড়া ৪টি ক্রসও করেছেন গোলমুখে সতীর্থকে বল পাইয়ে দিতে। তার এই দুর্দান্ত পারফরম্যান্সে নক আউটের টিকেট পাওয়াটা বেশ সহজ হয়ে গিয়েছে ডাচদের জন্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ডাচদের শেষ ষোলতে তোলার নায়ক গ্যাকপো

আপডেট সময় ১১:০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২