ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

শেষ ষোলতে নেদারল্যান্ডস-সেনেগাল

দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটতে ড্র করলেই চলতো নেদারল্যান্ডসের, কিন্তু ডাচরা খেলল গ্রুপ ফেভারিটের মতোই। স্বাগতিক দল কাতারকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে উঠল ভার্জিল ফন ডাইকের দল। অন্যদিকে বাঁচা-মরার লড়াইয়ে সেনেগালের মুখোমুখি হয়েছে ইকুয়েডর। টানটান উত্তেজনার ম্যাচে এনার ভ্যালেন্সিয়াদের হারিয়ে শেষ ষোলর টিকেট কেটেছে সেনেগাল।

সোমবার রাতে একই সময়ে এ গ্রুপের দুই ম্যাচে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস-কাতার ও সেনেগাল-ইকুয়েডর। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে কাতারকে। গ্রুপের আরেক ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল।

২৬তম মিনিটে গ্যাকপোর দারুণ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেভি ক্লাসেনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে চার পাশে ঘিরে থাকা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি, এরপর ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি ইয়ং। ক্লাসেনের ক্রসে কাছ থেকে মেমফিসের শট গোলরক্ষক মেশাল বারশাম ঠেকানোর পর জালে বল পাঠান বার্সেলোনা মিডফিল্ডার। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফন ডাইকের দল।

৬৭তম মিনিটে কাইসেদোর গোলে সমতা ফেরায় সেনেগাল। তবে সমতা টেকে মাত্র ২ মিনিট ৩০ সেকেন্ড। ফ্রি কিক থেকে কলিবালির চমৎকার গোলে এগিয়ে যায় সেনেগাল। ৬৭তম ম্যাচে এসে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পেলেন চেলসির এই ডিফেন্ডার। এই গোলে পর আর কোনো গোল না হলে সাদিও মানে বিহীন সেনেগাল উঠে যায় শেষ ষোলতে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

শেষ ষোলতে নেদারল্যান্ডস-সেনেগাল

আপডেট সময় ১১:০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২