ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত মিঠাপুকুরে নোংরা চত্বর থেকে রাজস্বের হাট: উন্নয়ন, নাকি বিতর্ক? ৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার এডভোকেট মিজানুর রহমান অন্তরের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা বারে মানববন্ধন ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে থমথমে বেরোবি, নিরাপত্তা জোরদার

ব্রাজিল নকআউট নিশ্চিত করায় খুশি আর্জেন্টাইন কোচ

কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে অনেক যদি কিন্তুর মধ্যে আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনা যখন এই সংশয়ে তখন নেইমারের ব্রাজিল এক ম্যাচ হাতে রেখেই চলে গেছে দ্বিতীয় রাউন্ডে। 

নিজের দল নিয়ে চিন্তিত থাকলেও ব্রাজিলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হওয়ায় খুশি আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি, ‘ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে গেছে, এতে আমি খুবই খুশি। আমি একজন লাতিন আমেরিকান। দক্ষিণ আমেরিকান হিসেবে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অবশ্যই সুখের।’

কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট তকমা নিয়ে এসেছিল আর্জেন্টিনা। সৌদির বিপক্ষে হেরে লিওনেল মেসির বিশ্বকাপ মিশন শেষ হওয়ার উপক্রম। আগামীকাল পোল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে আর্জেন্টিনা ব্রাজিলের মতো দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কি না।

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শেষ হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে হেরে। দ্বিতীয় রাউন্ডে কাজানে এমবাপে-বেনজেমাদের বিপক্ষে অনেকটা অসহায় আত্মসমপর্ণই করেছিল আর্জেন্টিনা। এবারও সম্ভাবনা রয়েছে দ্বিতীয় রাউন্ডেই ফ্রান্সের মুখোমুখি হওয়ার। ফ্রান্সের ডি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া অনেকটা সময়ের অপেক্ষা মাত্র। অন্য দিকে আর্জেন্টিনা সি গ্রুপের রানার্স আপ হয়েও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে সাবেক-বর্তমান দুই বিশ্বচ্যাম্পিয়ন।

আর্জেন্টাইন কোচ ফ্রান্সকে নিয়ে ভাবতে চান না, ‘দ্বিতীয় রাউন্ড নিয়ে ভাবছি না এখনই। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের পর আমরা সবার সঙ্গেই খেলতে প্রস্তুত। ফ্রান্স বা অন্য যে কোনো দলই হোক। ফ্রান্সকে এড়ানোর বিশেষ কোনো লক্ষ্য নেই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ব্রাজিল নকআউট নিশ্চিত করায় খুশি আর্জেন্টাইন কোচ

আপডেট সময় ১১:০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২