সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জোড়া গোলে পর্তুগালের সেরা ব্রুনো

প্রথমার্ধে উরুগুয়ের রক্ষণ ভাঙার চেষ্টাটা ভালোভাবেই করেছে পর্তুগাল। কিন্তু একের পর এক আক্রমণেও মিলছিল না সফলতা। শেষমেষ ডেডলক ভাঙল ব্রুনো ফার্নান্দেজের গোলে। এরপর অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ব্রুনোর আরেক গোল। মোটকথা গোলখরার ম্যাচে একাই পর্তুগালকে জিতিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। 

সোমবার রাতে বিশ্বকাপের এইচ গ্রুপের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হয়েছে উরুগুয়ে। লুসাইল স্টেডিয়ামের ম্যাচে কারবাহাল-কাভানিদের ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বে উঠে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ম্যাচে পর্তুগালের দুটো গোলই এসেছে ব্রুনোর পা থেকে।

৫৪ তম মিনিটে বাঁ দিক থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক ক্রসে বল কিছুটা বাঁক খেয়ে সরাসরি জালে জড়ায়। বল হাওয়ায় থাকা অবস্থায় হেড করতে লাফিয়ে উঠেছিলেন রোনালদো। ফিফা প্রথমে গোলদাতা হিসেবে পর্তুগাল অধিনায়কের নাম জানালেও পরে সিদ্ধান্ত পাল্টায়, গোলদাতা ফার্নান্দেজ।

পিছিয়ে পড়ার পর গোল পরিশোধের জন্য যখন মরিয়া উরুগুয়ে, তখনই আরেক গোল করে বসেন ব্রুনো। যোগ করা সময়ের তৃতীয় ডি-বক্সে ডিফেন্ডার হোসে হিমেনেসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে স্কোরশিটে নাম লেখাতে ভুল করেননি ব্রুনো। বাকিটা সময় কোনো গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর জোড়া গোল করে ম্যাচসেরার পুরষ্কারটা জিতে নিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জোড়া গোলে পর্তুগালের সেরা ব্রুনো

আপডেট সময় ১১:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২