সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘানার জয়ের নায়ক কুদুস

২০১০ সালের বিশ্বকাপটা দুর্দান্ত কেটেছে ঘানার। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল আফ্রিকান দলটি। কোয়ার্টারে উরুগুয়েকেও প্রায় হারিয়েই দিচ্ছিল তারা, কিন্তু শেষ মুহূর্তের পেনাল্টি মিসে ইতিহাসটা আর গড়া হয়নি। দুর্দান্ত এই বিশ্বকাপের পরই ভাটা নেমে আসে আফ্রিকান দলটির বিশ্ব আসরে। এই বিশ্বকাপের পর আর কোনো ম্যাচই জেতেনি ঘানা। অবশেষে ১২ বছর পর কাতার বিশ্বকাপে ফুরোলো অপেক্ষা। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বমঞ্চে আবারও জয়ের মুখ দেখল ঘানা, আর যিনি এই জয় এনে দিয়েছেন তার নাম মোহাম্মেদ কুদুস। 

আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর ঘানা-দক্ষিণ কোরিয়ার ম্যাচটি এবারের বিশ্বকাপের অন্যতম উপভোগ্য একটি ম্যাচ ছিল। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা কোরিয়া প্রথম ১৭ মিনিটে কর্নার পায় ৭টি। এই সময়ের মধ্যে একবারও আক্রমণে উঠতে পারেনি ঘানা। কিন্তু সেই ঘানাই ২৪তম মিনিটে সালিসুর গোলে এগিয়ে যায়।

বিরতির পর হুট করেই খেলার মোড় ঘুরিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। মাত্র ৩ মিনিটের ব্যবধানে এ অর্ধে দুটি গোল করেন চো। আর তাতে খেলার মোমেন্টাম চলে যায় কোরিয়ার দিকে। এখানেি গল্পটা শেষ নয়। শেষ কাহিনীটা লিখেছেন কুদুস।  ৬৮তম মিনিটে সতীর্থের পাসে শট নিতে ব্যর্থ হন ইনাকি উইলিয়ামস। তবে ভুল করেননি কুদুস। আবারও দলকে এগিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ে এরপর আর কোনো গোল না হলে কুদুসের বীরত্বে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

শ্বাসরুদ্ধকর ম্যাচে ঘানার জয়ের নায়ক কুদুস

আপডেট সময় ১১:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২