ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

রংপুরে র‌্যাবের জালে দুই মাদক সম্রাজ্ঞী আটক

রংপুরে মাদক বিরোধী অভিযানে দুই মাদক সম্রাজ্ঞীসহ প্রায় কোটি টাকা মূল্যের হিরোইন উদ্ধার ও দুই জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব ১৩ রংপুর।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন শঠিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১শ ২০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক সম্রাজ্ঞী কে আটক করেন। এদের মধ্যে একজনের নাম মোছাঃ গোলচেহেরা বেগম (৩২)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস এলাকার মৃত আমির হোসেনের মেয়ে। তার স্বামীর নাম মোঃ ইমদাদুল হক। অপর সহযোগীর নাম মোছাঃ রেজিয়া আক্তার (৩৬)। তিনি নীলফামারীর জলঢাকা থানাধীন খুটামারা এলাকার মৃত সৈয়দ আলীর মেয়ে। তার স্বামীর নাম মোঃ মানিক মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা র‌্যাবের কাছে স্বীকার করেন। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ ঘটনায় সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর জেলার মিঠাপুকুর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়ি চুরির মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

রংপুরে র‌্যাবের জালে দুই মাদক সম্রাজ্ঞী আটক

আপডেট সময় ০৯:২৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২