সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

শেয়ারহোল্ডারদের হতাশ করল সমতা লেদার

মুনাফা থেকে লোকসানের মুখে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটি জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে লোকসানের মুখে পড়েছে। ফলে সমাপ্ত বছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

রোববার (২৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। তবে চলতি বছর ২০২২ সালে কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১৯৯৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির ১ কোটি ৩ লাখ ২০ হাজার শেয়ারধারী হতাশ হয়েছেন।

৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের সমতা লেদারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক ৬ পয়সা। অথচ এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ১০ পয়সা।

তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) মূল্য আগের বছরের চেয়ে ৭ পয়সা কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৩২ পয়সায়। এর আগের বছর ছিল ১৪ টাকা ৩৯ পয়সা।

লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। সেজন্য এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

শেয়ারহোল্ডারদের হতাশ করল সমতা লেদার

আপডেট সময় ১১:২২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২