সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

সিবিসি, আইসিএমএবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে ‘বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট : বাংলাদেশের মুক্তির উপায়’ শীর্ষক দিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি), আইসিএমএবি (ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ) এর উদ্যোগে শুক্রবার (২৫ নভেম্বর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইসিএমএ বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও এক্স-ইনডেক্স কোম্পানিজের অ্যাডিশনাল এমডি মো. মামুনুর রশিদ এফসিএমএ এবং আইসিএমএ বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট ও ইনফিনিটি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ইমতিয়াজ আলম এফসিএ, এফসিএমএ।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি’র সাবেক প্রেসিডেন্ট ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস-চেয়ারম্যান আরিফ খান সিএফএ, এফসিএমএ। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান আসাদুর রহমান এফসিএমএ সম্মেলনে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন। সিবিসি’র সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আরিফ এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে আসা অতিথিদের পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বৈশ্বিক অর্থনীতি এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। উপরন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে দেশের দ্রব্য বাজারে মুদ্রাস্ফীতি, মুদ্রাবাজারে অস্থিতিশীলতা, শক্তি সম্পদের অনিশ্চয়তা ও অর্থনৈতিক পরিকল্পনা তৈরিতে প্রতিবন্ধকতা ইত্যাদি সমস্যা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এসডিজি-২০৩০, পরিকল্পনা-২০৪১ ও ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে ওই বিষয়গুলোর উন্নতিতে মনোযোগ দিতে হবে।

‘বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও ঋণ পরিশোধের সক্ষমতা’ শীর্ষক প্রবন্ধটি উপস্থাপন করেন বিডিআরএএল এর সিইও এবং ডিবিসির চেয়ারম্যান ড. সৈয়দ আবদুল্লা-আল মামুন এফসিএমএ। আলোচনায় ছিলেন আইসিএমএবি’র কাউন্সিল মেম্বার মো. কাউসার আলম এফসিএমএ এবং পরিচালনায় ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এম. সাইফুর রহমান মজুমদার এফসিএ, এফসিএমএ।

‘সামষ্টিক অর্থনৈতিক সমস্যাসমূহ ও বাংলাদেশের জন্য করণীয়’ শীর্ষক আলোচনা প্রবন্ধটি উপস্থাপন করেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান, আলোচনায় ছিলেন আই-ক্যালিপার্সের প্রেসিডেন্ট ও সিইও নাজমুল হায়দার এফসিএমএ এবং পরিচালনায় ছিলেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মুজাফ্ফর আহমেদ এফসিএমএ।

সম্মেলনে বিপুল সংখ্যক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ব্যাংকার, বিভিন্ন বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্বাহী, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইসিএমএবি এর ফেলো ও অ্যাসোসিয়েট মেম্বাররা এবং চট্টগ্রাম শাখার ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

সিবিসি, আইসিএমএবির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২