ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে, জানালেন জ্বালানি মন্ত্রী গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না : নাহিদ ইসলাম শিবির করায় ববির এক চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর, অতঃপর চাকরিচ্যুত জুলাই দিবস পালন শেষে জাজিরা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন ১২ হাজার টাকার ঋণ, ১৩ লাখ টাকার মামলা; বালিয়াডাঙ্গীতে গ্রেপ্তার সুদ ব্যবসায়ী

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকসাম প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

লাকসাম প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সাংবাদিকদের পাঞ্জাবি-ক্যাপ ও নারী সাংবাদিকদের বোরকা-ক্যাপ উপহার দেওয়া হয়।

এরপর বিএস টাওয়ার ২-এর ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয়। তারপর পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় লাকসাম প্রেসক্লাবের নতুন লোগো উন্মোচন করেন লাকসাম প্রেস ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, শাহ মো. নুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লাকসাম প্রেসক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট সময় ০৯:২৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪