সংবাদ শিরোনাম ::
ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত : রাষ্ট্রপতি দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার প্রিয়া চৌধুরীকে অব্যাহতি শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হাজারী গলিতে এসিড নিক্ষেপের মামলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে

চট্টগ্রাম নগরের হাজারী গলিতে যৌথ বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের মামলায় সুমন চৌধুরী নামে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে কোতোয়ালি থানার লাভ লেইন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সুমন নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪-এর মেজর রিজওয়ান। যৌথ বাহিনী বলেন: হামলা ও এসিড নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গত ৪ ও ৫ আগস্ট চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের মামলারও আসামি। জানা যায় ইসকন নিয়ে অন্যের ফেসবুক পোস্ট শেয়ার করায় ৫ নভেম্বর রাতে নগরের হাজারী গলির ব্যবসায়ী ওসমান আলীকে দোকানে অবরুদ্ধ করে হামলা চালানো হয়। ওসমানকে উদ্ধারে গেলে যৌথ বাহিনীর ওপর ইটপাটকেল ও এসিড নিক্ষেপ করে হামলাকারীরা। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।পরে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি হামলা ও এসিড নিক্ষেপের ঘটনায় জড়িতরা ইসকন সমর্থক। গ্রেপ্তারদের বেশির ভাগ সংগঠনটির সমর্থক। তবে অভিযোগ অস্বীকার করেছে ইসকন বাংলাদেশ। এ ঘটনায় মামলার এজাহারে পুলিশ দাবি করেছে, ইসকন সমর্থকদের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেকে হামলায় জড়িত ছিল বলে জানা যায়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে

হাজারী গলিতে এসিড নিক্ষেপের মামলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে

আপডেট সময় ০১:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪