ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা উপসহকারী প্রকৌশলী খাইরুলের ভিডিও ভাইরাল বর্জ্যকে সম্পদে রূপান্তরে বিশ্বনেতাদের প্রতি জুবাইদা রহমানের আহ্বান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ৩ ৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস

মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে হঠাৎ মধ্যরাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর ওই দুই সংগঠন এ মিছিল করে।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে কোতোয়ালি থানার জামালখান সড়কে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক এ মিছিল বের করে।

এদিকে ঝটিকা মিছিলের প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এলাকাবাসী জানান, রাত পৌনে ১টার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এসময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়। এসময় কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

বিষয়টি সম্পর্কে জানতে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরীর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। একইভাবে সিএমপির জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের মোবাইলফোনেও কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহিদদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এ প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। তিনি দলমত নির্বিশেষে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নামার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারকে পঙ্গু করতে ভেতর থেকে জাল বুনছেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ০৬:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪