সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

আরও ২ ব্যাংকে নিয়ন্ত্রণ হারালো এস আলম

গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে এস আলম গ্রুপের আধিপত্য থেকে বের করে আনা হয়েছে। গতকাল এই দুই ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে এস আলম গ্রুপের কবল থেকে মুক্ত হয়।

এদিকে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যাংকটির নতুন বোর্ড গঠন করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নিয়ন্ত্রণমুক্ত হলো ইউসিবি।

এর আগে, পর্ষদ ভাঙা ঠেকাতে তড়িঘড়ি করে চেয়ারম্যান ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান নির্বাচিত করে ইউসিবি। কিন্তু কয়েক ঘণ্টা যেতে না যেতেই পরিবর্তিত পরিচালনা পর্ষদ বাতিল করে দিলো কেন্দ্রীয় ব্যাংক।

গঠন করা নতুন পর্ষদের নিয়োগ পাওয়া দুইজন শেয়ারহোল্ডার হচ্ছেন শরীফ জহীর ও মো. তানভীর খান। এরমধ্যে শরীফ জহীর ন্যাশনাল ফাইন্যান্সের পরিচালক এই পদ ছাড়ার শর্তে তিনি পরিচালক নিয়োগ পাবেন এবং ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পরিচালক তানভীর খান পদ থেকে পদত্যাগের পর নিয়োগ পাবেন।

ইউসিবির পর্ষদের নিয়োগ পাওয়া তিন স্বতন্ত্র পরিচালক হলেন সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী এবং চার্টার্ড একাউন্টেন্ট ওবাইদুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

আরও ২ ব্যাংকে নিয়ন্ত্রণ হারালো এস আলম

আপডেট সময় ১২:৩২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪