সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

টঙ্গীতে গাড়ির ধাক্কায় পোশাক কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে গাড়ির ধাক্কায় সাইফ মাহমুদ খান (৪৬) নামে এক পোশাক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা গাড়িসহ চালককে আটক করে পুলিশে দিয়েছেন।

নিহত সাইফ মাহমুদ মাগুড়া জেলার শালিখা থানার দেশমুখপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে। তিনি টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বসবাস করে বড়বাড়ি এলাকায় নর্প নামক একটি পোশাক কারখানায় সহকারি ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন।

নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার জানান, দুপুর আড়াইটার দিকে তারা ব্যাংক থেকে টাকা তুলে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজ গেট এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যুমনা লুব্রিকেন্টের গাড়ি তার স্বামীকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পথচারীরা তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় উত্তেজিত জনতা ঘাতক গাড়ি ও চালককে আটক করে পুলিশে দেন।

টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসক ডা. এ্যানি বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

টঙ্গী পশ্চিম থানা ওসি মো. কামরুজ্জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি ও চালক আটক রয়েছে। থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

টঙ্গীতে গাড়ির ধাক্কায় পোশাক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ০১:০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪