ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

ভালুকায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে মঙ্গলবার ধর্ষক মোঃ শামীম কে আসামী করে ভালুকা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ।

এদিকে ঘটনার পর থেকে ধর্ষক এলাকায় বখাটে সাঙ্গু-পাঙ্গু নিয়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার জামিরদিয়া ডোবালিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে শামীমের সাথে উপজেলার রাজৈ ইউনিয়নের এক কিশোরী মেয়ের সাথে প্রায় চারবছর পূর্বে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর সুত্র ধরে ঐ কিশোরী কে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করে বখাটে শামীম।

এমনকি শামীম বিয়ের কথা বলে কিশোরীকে তার বসতবাড়িতে নিয়েও কয়েকবার ধর্ষণ করেন বলে জানান ভুক্তভোগী । এভাবে চলাকালীন এক পর্যায়ে ধর্ষিতা বিয়ের জন্য চাপ দিলে শামীম বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ভিকটিমের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

ঘটনার দিন সোমবার ধর্ষিতা কিশোরী বিয়ের দাবিতে শামীমের বাড়িতে গিয়ে দিনব্যাপী অনশন শুরু করে।খবর পেয়ে সন্ধ্যায় ভালুকা মডেল থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ভালুকা মডেল থানায় ধর্ষক শামীম কে আসামি করে একটি মামলা দায়ের করেন। যাহার নং ৩০/৫৫৭।

এদিকে মামলা করার পরে খবর পেয়ে ধর্ষক শামীম এলাকা ছেড়ে পালিয়ে যায়। মামলার বাদী ধর্ষিতা কান্না জরিত কন্ঠে অভিযোগ করে বলেন, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেছে শামীম। সে এখন আমাকে বিয়ে করতে চায়না বলে ওর নামে আমি মামলা করেছি। আমি এর বিচার চাই। উল্লেখ্য বখাটে শামীম ইতিপূর্বে এরকম আরো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ধোকা দিয়েছে। ঘটনার সঠিক ন্যায়বিচার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে হবিড়বাড়ি ইউপি সদস্য মোঃ তোফাজ্জল হোসেন বলেন ,ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের মাধ্যমে ধর্ষিতাকে থানায় পাঠানো হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, মামলা রুজু করা হয়েছে।যত দ্রুত সম্ভব আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ভালুকায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

আপডেট সময় ০৯:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২