ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় তামাকমুক্ত করা হবে: মহাপরিচালক নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর শেখ হাসিনা লাশের অপেক্ষায় আছেন, দাবি সোহেল তাজের গণপূর্তের ১৯ তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিভিন্ন দপ্তর ও প্রকল্পে পদায়ন নাশকতা-সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ইবিতে একুশ শতাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের নবীনবরণ চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন বাভুমা আইসিজের রায়ের পর চাপে সু চি ও মিন অং হ্লাইং ১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন

সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার জন কৃষকদের মধ্যে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিওপি সার বিতরণের মধ্যদিয়ে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সরিষা, গম, মসূর, মূগ, খেসারী, সূর্যমুখী, পিয়াজ ও চিনা বাদাম ফসল উৎপাদনের জন্য ৫০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাপলা খাতুন।এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রাণি সম্পদ অফিসার ডাঃ গোলাম রাব্বানী, থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মোল্লা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, সহকারী উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ সকল ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুনিরুজ্জামান টকি জানান, আগামী ১০ দিনের মধ্যে উপজেলার আরও ২০৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে দেওয়া হবে প্রণোদনা। যার মধ্যে থাকবে গম বীজ ১৪০০শ জন, ভুট্টা ২০০ জন, সূর্যমুখী ৫০ জন, মসূর ১০০ জন, খেসারী ২২০ জন, চিনা বাদাম ৩০ জন, মুখ ৩০ জন, পিয়াজ বীজ ৩০ জন। এবং ওই সব কৃষকদের মাঝে প্রয়োজন অনুযায়ী এমওপি ও ডিওপি সার বিতরণ সম্পূন্ন করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাগলকাণ্ডের মতিউর ও স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাপাহারে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট সময় ০৩:৫৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২