ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈই ইউনিয়নের উরাহাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১২ নভেম্বর ) বিকেল ৪ ঘটিকায় ভালুকা উপজেলার রাজৈই ইউনিয়নের উরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফালান শেখ তিনি উরাহাটি গ্রামের মৃত্যু ইমান আলী শেখের বড় ছেলে। স্থানীয় একাধিক সূত্র জানায়, ভালুকার উরাহাটি গ্রামের শেখ পাড়ার ইমান আলীর ছেলে ফালান শেখের সাথে ছোট ভাই কবির শেখের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

শনিবার বিকেলে ফালান শেখ বাড়ির এক পাশে গোয়াল ঘর বানানো শুরু করলে ছোট ভাই কবির শেখ তাতে বাধা দেন। এতে দু’ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কবির শেখ হাতে থাকা দা দিয়ে বড় ভাই ফালান শেখকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) বাদী হয়ে ভালুকা মডেল থানায় রাতেই কবির শেখ ও তার স্ত্রী মাকসুদা আক্তারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ কবির শেখের স্ত্রী মাকসুদা আক্তারকে গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদের জন্য কবিরের ফুপাতো ভাই কামাল হোসেনকে আটক করেছে। কবির শেখ পলাতক রয়েছেন।

ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খুনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় ১১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২