সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

পাকিস্তানে প্রবাসী আয়ে রেকর্ড

এক মাসে ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় পেল পাকিস্তান। চলতি বছরের মে মাসে ৩ দশমিক ২৪৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন পাকিস্তানের প্রবাসীরা। যা এক বছর আগের তুলনায় ৫৪ দশমিক দুই শতাংশ বেশি।

শুক্রবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্যে এমন বৃদ্ধি দেখা যায়। মূলত ঈদুল আজহা ও রুপির স্থিতিশীলতার কারণে প্রবাসী আয় বেড়েছে।

গত বছরের মে মাসে দেশটির প্রবাসীরা ২ দশমিক ১০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়ে ছিল। এ বছরের এপ্রিলে দেশটির প্রবাসী আয় ছিল ২ দশমিক ৮১৩ বিলিয়ন ডলার। সে হিসেবে মাসিকভিত্তিতে আয় বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।

দেশটিতে চলতি অর্থবছরের ১১ মাসে মোট ২৭ দশমিক ০৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৭ শতাংশ বেশি।

টপলাইন সিকিউরিটিজের সিইও মোহাম্মদ সোহেল ঈদ ও মুদ্রার স্থিতিশীলতাকে এ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রোগ্রাম ও মুদ্রার স্থিতিশীলতার কারণে সামনের মাসগুলোতে রেমিট্যান্সের প্রবৃদ্ধি শক্তিশালী থাকতে পারে।

দেশটিতে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। মে মাসে সেখান থেকে ৮১৯ দশমিক ৩ মিলিয়ন ডলার প্রবাসী আয় পায় পাকিস্তান, যা মাসিকভিত্তিতে ১৫ শতাংশ ও বার্ষিকভিত্তিতে ৫৬ দশমিক ৪ শতাংশ বেশি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

পাকিস্তানে প্রবাসী আয়ে রেকর্ড

আপডেট সময় ১১:২৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪