ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ইসরাইলি আগ্রাসন বন্ধ হলে ‘পূর্ণাঙ্গ চুক্তি’ করতে প্রস্তুত হামাস

গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ হলে পূর্ণাঙ্গ চুক্তি করতে প্রস্তুত হামাস এক বিবৃতিতে এমনটি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার (৩০ মে) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে হামাস এই কথা জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, আমরা আজ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি। আমরা বলেছি, যদি দখলদার বাহিনী গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করে, তাহলে আমরা একটি ‘পূর্ণাঙ্গ চুক্তি’ করতে রাজি আছি। যার মধ্যে জিম্মি বিনিময় চুক্তিও থাকবে।

হামাস আরও জানায়, এর আগের আলোচনাগুলোতে আমরা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখেছি। যার ফলশ্রুতিতে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের ৬ মে যুদ্ধবিরতির প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু আমাদের এই ইতিবাচকতা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। এরপর গত ৭ মে দক্ষিণ গাজার রাফা শহরে তারা হামলা শুরু করে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। সম্প্রতি এক হামলায় একটি শরণার্থী শিবিরে ২৩ শিশু, নারী, বৃদ্ধসহ কমপক্ষে ৪৫ জন নিহত হয়। আহত হয় ২০০ জনের বেশি।

শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরাইল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণে এমনটা উঠে এসেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় অনেকেই জীবন্ত পুড়ে মারা যায়। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর লাশও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ইসরাইলি আগ্রাসন বন্ধ হলে ‘পূর্ণাঙ্গ চুক্তি’ করতে প্রস্তুত হামাস

আপডেট সময় ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪