ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রা’ণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয় ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যাসিস্টের দোসর ডা. মোরশেদ আলমের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আড়ালের অভিযোগ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল

কুমিল্লা লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

কুমিল্লার লাকসামে ৫ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ সাহাব উদ্দিন।

জানা যায়, লাকসাম পৌরসভার রাজঘাট এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় তিন বছরের শিশু মোহাম্মদ মাহি। সে রাজঘাট উত্তর পাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

নিহত শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, সকাল পৌনে ৯টায় পরিবারের অন্যান্যরা ঘরে নাস্তা খাচ্ছিলেন। এ সময় মাহি (৩) ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়ে মোটরের সাথে আটকে যায়। বেশ কিছুক্ষণ পর তার বড় বোন সায়মা (৭) এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চিৎকারে ঘরের লোকজন ছুটে এসে মাহিকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মোঃ সামসুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্নে ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

দোকানের পাশের বাড়ির জাহাঙ্গীর আলম জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় অটো রিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট সময় ১০:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪