চট্টগ্রাম মহানগর সিটি গেইট বাগান বাড়ি এলাকায় সরকারি অনুমোদন বিহীন একটি নিষিদ্ধ পলিথিন কারখানা সন্ধান পাওয়া যায়। যানা যায় উক্ত কারখানার মালিকের নাম মাসুদ, আমাদের প্রতিবেদক সরজমিনে ঐ কারখানায় গিয়ে দেখতে পান কারখানার নামে নেই কোন পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নেই কোন ফায়ার সার্ভিস এর অনুমতিপত্র এবং নেই অগ্নি নির্বাপক যন্ত্র যে কোন মুহুর্তে ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা, নাম বলতে অনিচ্ছুক ঐ এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান কারখানার বিকট শব্দে তারা নাপারে একটু শান্তিতে ঘুমাতে না পারছে ছেলে মেয়েদের মনযোগ দিয়ে লেখাপড়া করাতে এ বিষয়ে বেশ কয়েক বার কারখানা মালিক মাসুদের সাথে মুটো ফোনে যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি। উক্ত এলাকায় জনগন আমাদের প্রতিবেদক কে আরো জানান অনতিবিলম্বে এই নিষিদ্ধ পলিথিন কারখানা উচ্ছেদ এর জন্য সরকার ও প্রশাসনের কাছে আকুল আবেদন রইলো।
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম সিটি গেইট বাগান বাড়ি এলাকায় মাসুদ এর অবৈধ পলিথিন কারখানা নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ
-
আমাদের মার্তৃভূমি ডেস্ক : - আপডেট সময় ১০:০০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
- ৮৬৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















