ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

ফিলিস্তিনকে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ‘রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিতে পারে আয়ারল্যান্ড সরকার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া এবং মাল্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইঙ্গিত দিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

তাদের যুক্তি, এ অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অপরিহার্য। মঙ্গলবার সন্ধ্যায় আইরিশ সরকার জানায়, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে কী বিষয়ে কথা বলবেন সেটা জানা যায়নি।

সম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ গত ৮ মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস।

মূলত ২০১২ সালে ফিলিস্তিন জাতিসংঘ সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়। তখন দেশটির দূতকে জাতিসংঘের সংস্থাগুলোতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, তবে কোনো ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি।

গত ১৮ এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের অনুরোধের একটি প্রস্তাবে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ওই ভোটে ফিলিস্তিনের পক্ষে ছিল ১২টি রাষ্ট্র। ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড

আপডেট সময় ১১:০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪